1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত

  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৪২৪ জন পঠিত

বিশ্বজিত সরকার বিপ্লব, গৌরনদী: দিনভর অনুষ্ঠিত নানা কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় বরিশালের গৌরনদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

গৌরনদী উপজেলা প্রশাসনের পক্ষে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা প্রথমেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস চেয়ারম্যান ও অন্যান্যরা।বেলা ১১টায় গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমানের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা। এরপর জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস.এম. আল-বেরুনী, গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন, গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন পি পি এম,গৌরনদী প্রেসক্লাব এর সদস্যবৃন্দ,মুক্তিযোদ্ধা সংসদ, শুভসংঘ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে শোক র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি গৌরনদীর প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শেষ হয়।শেষে গনভোজের আয়োজন করা হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION