1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে স্কুল শিক্ষক হীরামণ মন্ডলের খুঁটির জোর কোথায়? - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

অভয়নগরে স্কুল শিক্ষক হীরামণ মন্ডলের খুঁটির জোর কোথায়?

  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২৪২ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগর উপজেলার ২নং সুন্দলী ইউনিয়নের রাজাপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হীরামণ মন্ডলের খুঁটির জোর কোথায়?

সরেজমিনে এলাকাবাসী সূত্রে জানা যায়, বিতর্কিত ঐ শিক্ষক এলাকার সুন্দরী কোন মেয়ে দেখলে লোলুপ দৃষ্টি পড়ে তার দিকে, যে কারনে সে মনিরামপুর উপজেলাসহ বেশ কিছু এলাকায় একাধিক নারীর সাথে অবৈধ অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এই ভাবে সে অনেক বিধবাসহ স্বামী প্রবাসে থাকার সুযোগে সেই সব নারীদের বেশি টার্গেট করে।

সম্প্রতি ঐ শিক্ষককের অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে এলাকাবাসী ফুঁসে উঠেছে।

উল্লেখ‍্য, সম্প্রতি ঐ শিক্ষককের অনৈতিক কর্মকান্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ঐ ভিডিও ভাইরাল হলে এলাকা জুড়ে তুমুল সমালোচনার ঝড় বয়ে চলেছে।

খোঁজ নিয়ে আরো জানা গেছে, ঐ স্কুলের অভিভাবক মহলের পক্ষ থেকে বিতর্কিত ঐ শিক্ষকের চাকরি থেকে অব্যহতি চেয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এলাকার ঐ স্কুলের একাধিক অভিভাবকের সাথে কথা হলে তারা বলেন, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত শিক্ষককে চাকরি থেকে অব্যহতি না দিলে আমাদের কোন শিশু ছাত্র ছাত্রী স্কুলে পাঠাবোনা, সে চরিত্রহীন নারী লোভী। তার কাছে আমাদের সন্তানেরা নিরাপদ নয়। আমরা ঐ দুশ্চরিত্র নারী লোভী শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই এবং ঐ শিক্ষককের বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ করেছি, লিখিত অভিযোগের পরেও ঐ শিক্ষক রয়েছে বহাল তবিয়তে যা আমরা মেনে নিতে পারছিনা বা পারবোনা।

অভিযোগের বিষয়ে রাজাপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মিন্টু রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিভাবক মহলের লিখিত অভিযোগের সত্যতা পেয়েছি, যে জন্য ঐ শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়সহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত আবেদন করেছি এখন তাদের তরফ থেকে ঐ শিক্ষককের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নিবেন তা আমি বলতে পারবোনা।

এবিষয়ে ঘটনা জানার জন্য ঐ শিক্ষকের বাড়ি গেলে, সাংবাদিক পরিচয় দিলে ঐ শিক্ষককের স্ত্রী উপজেলার মাগুরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বনশ্রী মন্ডল বলেন, আমার স্বামী যা ইচ্ছে করুক তার জন্য আপনাদের কি? আমার স্বামী কোথায় গেছে জানিনা, তার ফোন নং ও আমার কাছে নেই।

এব্যাপারে রাজাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান মল্লিক জানান, ঐ শিক্ষক কোথায় আছে জানিনা, এর বেশি কিছু আমি বলতে পারবোনা, যেটা হয়েছে তা ঐ শিক্ষকের বিষয়, আমার কিছু করার নেই।

অভয়নগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ করিম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION