1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চট্টগ্রামে ৯ পেট্রলপাম্পকে দেড় লাখ টাকা জরিমানা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ৯ পেট্রলপাম্পকে দেড় লাখ টাকা জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২৬৩ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে ৯ ফিলিং স্টেশনকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পরিমাপে কম দেওয়া, দাম বেশি নেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে জরিমানা করা হয়।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নেতৃত্বে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ষোলশহর ২ নম্বর গেট ও চান্দগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন। তিনি খান অ্যান্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা, ফসিল পেট্রল পাম্পকে ১০ হাজার টাকা, বাকলিয়ার কর্ণফুলী ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা, মীর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা নগরীর নাসিরাবাদ ও প্রবর্তক এলাকায় অভিযান পরিচালনা করেন। তিনি নাসিরাবাদ ফয়েজ আহমেদ অ্যান্ড সন্সকে ১০ হাজার টাকা, বাদশা মিয়া ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

অন্যদিকে টাইগারপাস, ডিটি রোড, পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস। হাক্কানী রিফুয়েলিং স্টেশন ইউনিট-১-কে ৫০ হাজার টাকা ও নূর এ মদিনা সিএনজি ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রি, পরিমাপে কম দেওয়া, লাইসেন্স না থাকা, জ্বালানি তেলের মান নিয়ে অভিযোগ থাকায় বিভিন্ন ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে অর্থদণ্ড করা হয়।

তিনি বলেন, ফিলিং স্টেশন প্রতিষ্ঠায় জেলা প্রশাসকের কার্যালয়ের অনাপত্তিপত্র, বিস্ফোরক অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স প্রয়োজন। কিন্তু সরেজমিনে অনেকেরই প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। যার ফলে তাদের অর্থদণ্ড করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION