1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সোনাতলায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ - Bangladesh Khabor
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পোলাপানগুলো খাসির মতো মোটা হচ্ছে, এটা কীভাবে সম্ভব: মির্জা আব্বাস খুলনায় লংমার্চে ককটেল বিস্ফোরণ কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসির ফল খারাপের পেছনে সরকারেরও ব্যর্থতা রয়েছে: শিবির সেক্রেটারি মির্জা ফয়সল আমীনকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী কোটালীপাড়ার পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই চলছে : পিবিআই

সোনাতলায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৩০০ জন পঠিত
ধর্ষণ

মোঃ সবুজ মিয়া, বগুড়া: বগুড়ার সোনাতলায় এক গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে টানা তিন বছর ধরে ধর্ষণ করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষের বিরুদ্ধে। ঘটনার শিকার ওই গৃহবধূ মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে সোনাতলা থানায় ধর্ষণের মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা সুজন কুমার ঘোষ উপজেলার নামাজখালী গ্রামের সুভাষ ঘোষের ছেলে।

মামলার অভিযোগ করা হয়েছে, ওই গৃহবধূ ২ সন্তানের জননী। তার স্বামী বগুড়া শহরের এক তেলের ডিপোটে শ্রমিকের কাজ করেন। কাজের সুবাদে তার স্বামীকে প্রতিদিন বাড়ি থেকে সকালে বের হয়ে ফিরতে হয় রাতে। এ সুযোগে ছাত্রলীগ নেতা সুজন ওই গৃহবধূকে গত তিন বছর ধরে বিভিন্ন সময় ধর্ষণ করে আসছিলেন। সর্বশেষ গত ২৫ জুলাইয়েও তাকে ধর্ষণ করা হয়েছে। এর মধ্যে ঘটনাটি গৃহবধূ তার স্বামীকে জানান। পরে সোনাতলা থানায় ওই নারী বাদী হয়ে মামলা করেন।

সোমবার (৮ আগস্ট) রাতে ওই গৃহবধূর এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাড়া হয়। এতে ওই গৃহবধূ তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা করেন।

সোনাতলা থানার ওসি জানান, অভিযুক্ত উপজেলা ছাত্রলীগ নেতা সুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION