1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেফতার - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

অভয়নগরে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২৪৭ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগর উপজেলার ১নং প্রেমবাগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মোঃ মনিরুল বিশ্বাসের মেয়ে নাঈমা খাতুন (৮) কে ধর্ষণ ও হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে অভয়নগর থানা পুলিশ।

অভয়নগর থানা কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, আসামি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত কোরাইশ মোল্লা ওরফে কুশো মোল্লার ছেলে আমজাদ মোল্লা (৪০) গত ৭ আগস্ট রবিবার বিকাল আনুমানিক ৫.২০ ঘটিকা হতে রাত ১০.০০ঘটিকার মধ্যে যে কোন সময় ভিকটিম নাঈমা খাতুনকে লোভ দেখিয়ে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামস্থ জনৈক শফি কামাল এর ঘেরের দক্ষিণপাড়ে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে হত্যা করে মৃতদেহ শফি কামাল এর ঘেরের দক্ষিণ পাড় সংলগ্ন বিলের কচুরিপানা ধাপের নীচে লুকিয়ে রাখে।

ঘটনার বিষয়ে উল্লেখ করে নিহত নাঈমার পিতা মোঃ মনিরুল বিশ্বাস বাদি হয়ে অভয়নগর থানায় এজাহার দাখিল করে যার মামলা নং ১০/১৮৪, তাং ৯/০৮/২০২২, ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(২) তৎসহ ২০১ পেনাল কোড রুজ্জু হয়।

গত ৯ আগস্ট রাতে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আকরাম হোসেন সহ সংঙ্গীয় ফোর্স নিয়ে বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে আসামি আমজাদ মোল্লা(৪০), কে গ্রেফতার করেন।

এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, শিশু ছাত্রী নাঈমা খাতুন(৮) কে ধর্ষণ ও হত্যা করার অপরাধে আসামি আমজাদ মোল্লাকে গ্রেফতার করে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION