1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
খোকাকে জাতির জনক করার অন্যতম কারিগর বঙ্গমাতা: এমপি গোপাল - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ

খোকাকে জাতির জনক করার অন্যতম কারিগর বঙ্গমাতা: এমপি গোপাল

  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২২৬ জন পঠিত

সুকুমার রায়, কাহারোল: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস। শৈশব থেকেই তিনি ছিলেন সাহসী ও দৃঢ়চেতা। যেকোনো সংকটে অসিম সাহসিকতা, দূরদর্শিতা, বিচক্ষণতা দিয়ে বঙ্গবন্ধুকে বরবার সাহস যুগিয়েছেন বঙ্গমাতা।

সোমবার (৮ আগস্ট ২০২২) কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বপ্নের সোনালী ভোরে জেগে ওঠা একজন সংগ্রামী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তাঁর নাম বাঙালি ও বাংলাদেশের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্য। যার অপরিসীম ত্যাগ ও সংগ্রামের কাছে বাংলাদেশ ঋণী। কারণ খোকাকে জাতির জনক করার অন্যতম কারিগর বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব।

উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী, কাহারোল থানার ওসি মো. রইচ উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।

এর আগে কাহারোল উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে কাহারোল উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন এমপি গোপাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION