1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে ১১বছর বয়সী স্কুল ছাত্রীকে জোর করে বিয়ে, থানায় অভিযোগ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

অভয়নগরে ১১বছর বয়সী স্কুল ছাত্রীকে জোর করে বিয়ে, থানায় অভিযোগ

  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২৩৯ জন পঠিত

বিশেষ প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর ৫নং ওয়ার্ড বুইকরা গ্রামে ৫ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে জোর করে বিয়ে করার অভিযোগে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী শিশু ছাত্রীর মা রিক্তা বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫জুলাই ভিকটিম মিম আক্তার(১১), সহ উপজেলার বুইকরা ড্রাইভারপাড়া এলাকার বিল্লাল হোসেনের স্রী রিক্তা বেগম, পার্শবতী বুইকরা জগবাবুর মোড় এলাকার মৃত শাহ আলমের ছেলে হাফিজুরদের বাড়িতে বাদির খালু ও খালাকে সাথে নিয়ে দাওয়াত খেতে যায়, সেখানে ভিকটিমসহ বাদি ও বাদির খালু নূর ইসলাম এবং খালা হনুফা বেগমকে একটি ঘরে আটক করে রাখে। কিছু সময় পর স্থানীয় আল-হেলাল ইসলামীয়া মাধ্যমিক স্কুলের ধর্ম শিক্ষক রুহুল আমিন ঐ ঘরে প্রবেশ করে। বাদির মেয়ে ভিকটিমের কাছে গিয়ে জোর করে একটি কাগজে স্বাক্ষর নেয়।

পরবর্তীতে আসামি হাফিজুরসহ অন্য আসামিরা বাদির মেয়ের হাফিজুরের সাথে বিয়ে হয়ে গেছে বলে, বাদিসহ বাদির খালু খালাকে ঘর থেকে বের করে দেয়। এবং আসামিরা বলে কাহকে কিছু জানালে মেয়ে ভিকটিম সহ সবাইকে খুন করা হবে। বাদি প্রানভয়ে নিরউপায় হয়ে, বাড়ি এসে মেয়ে মিম আক্তারের জন্য কান্নাকাটি করতে থাকে। ঘটনার ৫দিন পরে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে আসামিরা ভিকটিম মিম আক্তারকে বাদির বাড়ির পাশে রেখে পালিয়ে যায়। এবং বিভিন্ন লোক মাধ্যমে হুমকি দিতে থাকে কাহকে এই বিষয়ে জানালে স্ব-পরিবারকে হত্যা করে লাশ গুম করে ফেলবে।

বাদি তার অভিযোগে আরো উল্লেখ করেন তার মেয়ে নাবালিকা আাসামি হাফিজুর(৩৫) তার ৯বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। এবং তার মেয়ে ভিকটিম মিম আক্তারকে ৫দিন আটক রেখে পাশবিক নির্যাতনসহ ধর্ষণ করা হয়েছে।

উল্লেখ অভিযোগকারী বাদি রিক্তা বেগম গত ২৮জুলাই অভিযোগ দাখিল করে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। অভিযোগটি নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানজিলা আক্তার স্বাক্ষরিত গত ৩১ জুলাই অভয়নগর থানা ওসিকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে আদেশ দিলে পুলিশ তদন্ত শুরু করেছেন।

এবিষয়ে অভয়নগর থানার এসআই শহিদুল ইসলাম বলেন, আমি অভিযোগের বিষয়ে তদন্ত করছি এবং দ্রুতই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। বিষয়টি এখনো তদন্ত চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION