1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
১১ বছরের শিশু ছাত্রীকে বিয়ে দিলেন ৩৫ বছর বয়স্ক ব্যক্তির সাথে - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ

১১ বছরের শিশু ছাত্রীকে বিয়ে দিলেন ৩৫ বছর বয়স্ক ব্যক্তির সাথে

  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৫৬ জন পঠিত

অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর ৫ নং ওয়ার্ডে আল হেলাল মাধ্যমিক বিদ্যালয়ের একজন ধর্ম শিক্ষক আল হেলাল প্রাথমিক বিদ্যালয়ের ১১ বছর বয়সী ৫ম শ্রণীর শিশু ছাত্রী মিম আক্তারকে ৩৫ বছর বয়সী পুরুষের সাথে বিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১৫ জুলাই নওয়াপাড়া পৌর ৫নং ওয়ার্ডের বুইকারা জগবাবুর মোড় এলাকার আলম মোল্লার ছেলে হাফিজুর মোল্লা(৩৫), এক সন্তানের জনকের সাথে প্ররোচনায় পড়ে নওয়াপাড়া পৌর ৫নং ওয়ার্ডের বুইকারা ড্রাইভারপাড়া এলাকার বিল্লাল হোসেন মা রিক্তা বেগমের মেয়ে মিম আক্তারের(১১) বিয়ে দিতে চাইলে ওই শিক্ষক রুহুল আমিন স্থানীয় সুলতান কাজীর সহকারী হিসেবে কাজ করার সুবাদে বিয়ে দেই।

খোঁজ নিয়ে আরো জানা গেছে, ওই শিক্ষক এর আগেও এমন অপরাধ করেছে। স্থানীয় অনেকে বলেন, একজন স্কুল শিক্ষকের দ্বারা এমন অপরাধ ক্ষমার অযোগ্য শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, তারা যদি এমন জঘন্য অপরাধ করে তাহলে আমাদের ছোট ছোট বাচ্চাদের নিরাপত্তা কোথায়? আমরা ঐ শিক্ষকের শাস্তি চাই।

এবিষয়ে অভয়নগর নওয়াপাড়া আল হেলাল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিনের কাছে জানতে চাইলে তিনি ঘটনা স্বীকার করে বলেন, আমি অনেক বার বলেছি, আমি এমন কাজ করবো না, দুই পক্ষের চাপে বিয়ে দিতে বাধ্য হয়েছি। আমার চরম ভুল হয়েছে, এমন ভুল আর হবেনা।

এবিষয়ে প্রধান শিক্ষক গোলাম মোরশেদ বলেন, এই বিয়ে পড়ানো বিষয়ে আমি কিছু জানিনা। তবে ঘটনা সত্যি হলে অনেক সময় রাজনৈতিক সামাজিক চাপে ঐ শিক্ষকের কিছু করার থাকেনা, যে কারনে এই ভুলগুলো হয়।

এবিষয়ে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম বলেন,আমার কাছে এসম্পর্কে কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION