1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ৪ দলীয় যুব নারী ফুটবল র্টুনামন্টে - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

জয়পুরহাটে ৪ দলীয় যুব নারী ফুটবল র্টুনামন্টে

  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৮১ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: হিংসা নয়, ‘সম্প্রীতি ছড়াই; বিদ্বেষ নয়, সম্প্রীতির গান গাই’-এ শ্লোগানকে প্রতিপাদ্য রেখে মাদকমুক্ত সমাজ গড়তে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো আঞ্চলিক আন্ত:উপজেলা যুব নারী ফুটবল র্টুনামেন্ট-২২। চার দলের এ র্টুনামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।

শনিবার বিকেল ৩টায় শহরের ধানমন্ডি এলাকায় জয়পুরহাট মহাবিদ্যালয় মাঠে শুরু হয় টুর্নামেন্টের খেলা।

টুর্নামেন্টে পাঁচবিবি উপজেলা নারী দল ৬-০ গোলে ক্ষেতলাল উপজেলা নারী দলকে এবং জয়পুরহাট সদর উপজেলা নারী দল ২-০ গোলে কালাই উপজেলা নারী দলকে হারায়। এ খেলায় ফাইনালে পাঁচবিবি উপজেলা নারী দল ১-০ গোলে জয়পুরহাট সদর উপজেলা নারী দলকে পরাজিত করেন।

দি ইউরোপীয়ন ইউনিয়ন, হেলভেটাস বাংলাদেশ ও রুপান্তরের আর্থিক সহযোগীতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উপমা সমাজ উন্নয়ন সংস্থা’ সিএসও পিভিই ক্যাপাসিটি বিল্ডিং বাংলাদেশ এন্ড শ্রীলংকা প্রকল্পে সহিংস উগ্রবাদ প্রতিবাদে জয়পুরহাট জেলায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চার উপজেলার যুব নারীদের অংশগ্রহণে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন তারা।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়ারদের মাঝে ট্রফি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট অ্যাডভোকেট সামছুল আলম দুদু, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা প্লাটফর্মের সভাপতি আব্দুল আজিজ মোল্লা, সিএসও পিভিই প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী রনক বর্মন ও কামরুজ্জামান রানা, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার ফাহমিদা জাহান ইভা, পিভিই প্রকল্পের ফাইনান্স অফিসার দেব নারায়ন মন্ডল এবং উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION