1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ১৫জন - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফকিরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ১৫জন

  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৮৬ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট: বাগেরহাট টু ঢাকা মহাসড়কে ফকিরহাটের পালেরহাট নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নারী সহ দুইজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ১৫যাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী মেঘনা এক্সপ্রেস পালেরহাট এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মেগনিশ গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে এক নারী ও এক পুরুষ যাত্রী নিহত হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি
হলেন শিলারগঞ্জের সাপলেজা গ্রামের সিদ্দিক মল্লিকের ছেলে মনির মল্লিক (৪২)। দুর্ঘটনায় আহত ১৫জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এদের মধ্যে তিনজনকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনায় মহাসড়কে প্রায় ৩০মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনা কবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি পুলিশ জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। খবর পেয়ে ফকিরহাট ইউএনও মো. মনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, তিনি সড়ক দুর্গটনা রোধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছেন।

এরমধ্যে এদিন যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫জন যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION