1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কচুয়ায় ২ ঘন্টা ব্যবধানে পৃথক ভাবে নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন দুই নেতা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

কচুয়ায় ২ ঘন্টা ব্যবধানে পৃথক ভাবে নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন দুই নেতা

  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৪৭ জন পঠিত

মোঃ হারুনুর রশিদ, কচুয়া: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় কর্তৃক বরাদ্ধকৃত চাঁদপুরের কচুয়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের নতুন এ্যম্বুলেন্স ২ ঘন্টা ব্যবধানে পৃথক ভাবে উদ্ধোধন করেছেন দুই নেতা।

রবিবার (২৪ জুলাই) বেলা ১১ টায় মৎস্য সপ্তাহ উদ্বোধন শেষে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথমে ওই নতুন এ্যম্বুলেন্সটি উদ্ধোধন করেন, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক কমিশনার চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিম উল্যাহ, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,ইউএনও (ভারপ্রাপ্ত) মো. ইবনে আল জায়েদ হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট হেলাল উদ্দিন ও পৌর আওয়ামী লীগের সভাপতি সোহেল ভুইয়া প্রমুখ।

একই দিনে দুপুর দেড়টার দিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলানায়তনে ব্যাপক আয়োজনে একই এ্যম্বুলেন্সটি উদ্ধোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড.সেলিম মাহমুদ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রাজন কুমার দাসের সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবীব মুজমদার, এম আকতার হোসাইন মজুমদার ও মনির হোসেন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেন, তাঁর অনুরোধে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে এ্যাম্বুল্যান্সটি উপহার দেন।

এরই প্রেক্ষিতে তিনি রবিবার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানার মাধ্যমে আনুষ্ঠানিক হস্তান্তর করেন।

তিনি আরো বলেন, কচুয়া মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে ৫০ শয্যা থেকে ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স উন্নিত করা হবে।

এদিকে একই এম্বুলেন্সটি পৃথকভাবে দুই স্থানে উদ্ধোধন বিষয়ে এবং কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাসের বক্তব্য জানতে চাইলে তিনি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। তিনি বলেন, যা হয়েছে তা আপনারাসহ সকলেই দেখেছেন,এর বাইরে আমি কিছু বলতে পারব না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION