1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষোভ

ফকিরহাটে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৪১ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট: ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফকিরহাট জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে রোববার (২৪ জুলাই) বেলা ১১টায় ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে তুলে ধরে র‌্যালি উপজেলা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়।

এর আগে উপজেলা সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস। ক্ষেত্র সহকারি পলাশ সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহ মো. মহিবুল্লাহ, কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. জাহিদুর রহমান, মডেল থানার ওসি মু. আলীমুজ্জামান প্রমূখ।

শেষে সফল মৎস্য উদ্যোক্তা তানজির হাসান, ওমর ফারুক ও সফল মৎস্য চাষি তরিকুল ইসলামকে ক্রেষ্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION