1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লালমনিরহাটে শ্রেষ্ঠ সংগঠন নির্বাচিত হলেন প্রফিট ফাউন্ডেশন - Bangladesh Khabor
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পোলাপানগুলো খাসির মতো মোটা হচ্ছে, এটা কীভাবে সম্ভব: মির্জা আব্বাস খুলনায় লংমার্চে ককটেল বিস্ফোরণ কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসির ফল খারাপের পেছনে সরকারেরও ব্যর্থতা রয়েছে: শিবির সেক্রেটারি মির্জা ফয়সল আমীনকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী কোটালীপাড়ার পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই চলছে : পিবিআই

লালমনিরহাটে শ্রেষ্ঠ সংগঠন নির্বাচিত হলেন প্রফিট ফাউন্ডেশন

  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৬৮ জন পঠিত

মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট: লালমনিরহাটে শ্রেষ্ঠ সংগঠন বা সংস্থা হিসেবে ২০২১-২০২২ অর্থবছরে নির্বাচিত হয়েছে কালীগঞ্জের‘ প্রফিট ফাউন্ডেশন’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাদের পুরস্কারের চেক দিয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় শহীদ ক্যাপটেন শেখ কামাল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে লালমনিরহাট জেলার প্রফিট ফাউন্ডেশনকে শ্রেষ্ঠ সংগঠন বা সংস্থা ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে তাদের ৫০ হাজার টাকার পুরস্কারের চেক নিবার্হী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ এর হাতে তুলে দেয়া হয়।

এদিন দেশের ৬৪ জেলার ৫০টি শ্রেষ্ঠ সংগঠন বা সংস্থা্সহ ঢাকা বিভাগের ১৬৫ যুব সংগঠনকে অনুদানের চেক দেয়া হয়েছে। এছাড়া সারাদেশে মোট ৮৯০টি যুব সংগঠনকে যুবকল্যাণ তহবিল অনুদান চেক দেয়া হয়েছে।লালমনিরহাটের শ্রেষ্ঠ সংগঠন বা সংস্থা হিসেবে প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ চেক গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সিনিয়র সচিব ড. জাফর উদ্দিন। যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১), আজহারুল ইসলাম খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দীন। অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে জেলা প্রশাসক ও অন্যান্য সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION