1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাজাপুরে বিভিন্ন অপরাধে বিউটিফিকেশন প্রশিক্ষক রিমা চাকুরীচুত্য - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

রাজাপুরে বিভিন্ন অপরাধে বিউটিফিকেশন প্রশিক্ষক রিমা চাকুরীচুত্য

  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২১২ জন পঠিত
ঝালকাঠি প্রতিনিধি : ফৌজদারী মামলায় চার্জশীটভূক্ত, চাকুরী দেয়া ও বিদেশে পাঠানোর নামে অর্থআত্মসাতের অভিযোগে রাজাপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আইজিএ প্রকল্পের বিউটিফিকেশন প্রশিক্ষক চন্দ্রিমা আক্তার রিমাকে চাকুরীচ্যুত করা হয়েছে।
২১ জুলাই আইজিএ প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ তরিকুল আলম স্বাক্ষরিত এক পত্রে তাকে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে মর্মে অফিস আদেশ জারী করেছেন।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামের মোঃ শহিদুল ইসলামের মেয়ে শারমিন আক্তারকে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে গত ২০ /৫/২০২০ তারিখে বিউটিফিকেশন প্রশিক্ষক চন্দ্রিমা আক্তার রিমা ৫লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু এক বছরেও প্রশিক্ষক রিমার শহিদুল ইসলামের মেয়েকে বিদেশে না পাঠিয়ে নানারকম তালবাহানা ও ছলচাতুরী করতে থাকে।
এক পর্যায়ে টাকা ফেরত চাইলে গত ১১/৫/২০২১ সকালে রিমা প্রায় ২০/২৫ জন সহযোগী নিয়ে শহিদুল ইসলামের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করার সে থানায় মামলা দায়ের করেন। রাজাপুর থানার তদন্ত কর্মকর্তা এসআই মামুন উক্ত মামলায় চন্দ্রিমা আক্তার রিমা (২৮) সহ অন্যান্য আসামীর বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে চার্জশিট প্রদান করেন।
এ ছাড়া চন্দ্রিমা আক্তার রিমার বিরুদ্ধে মহিলা বিষয়ক অধিদপ্তরের আইজিএ প্রকল্পের বিউটিফিকেশন প্রশিক্ষক পদে চাকুরির প্রলোভন দিয়ে গত ২৩/৩/২০২০ইং তারিখ রাজাপুর উপজেলা নৈকাঠি গ্রামের রমজান আলীর স্ত্রী শিরিন বেগমের কাছ থেকে দেড় লাখ টাকা, গত ১৪/৪/২০২২ইং তারিখ উপজেলার জীবনদাসকাঠি গ্রামের ফারুখ মিয়ার স্ত্রী লাকি বেগমকে একই পদে চাকুরী দেয়ার নামে ১লাখ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ পান।
 উভয়কে টাকা নিয়ে এক মাসের মধ্যে চাকুরী দেয়ার কথা বললেও পরবর্তীতে চাকুরী না দিয়ে আরো টাকা দাবী করে নানারকম হুমকি ধমকি দেন।
এসব অনিয়ম ও ফৌজদারী মামলায় চার্জশীটভূক্ত হওয়ার কারনে চুক্তিভিত্তিক নিয়োগ পত্রের বিধি ৫ অনুসারে তাকে বিউটিফিকেশন প্রশিক্ষক পদ থেকে অব্যাহতি প্রদান করেন অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
রাজাপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আইজিএ প্রকল্পের বিউটিফিকেশন প্রশিক্ষক পদ থেকে চাকুরীচ্যুত চন্দ্রিমা আক্তার রিমা উপজেলার তালিকাভূক্ত রাজাকার মৃত আবদুল হামেদ জমাদ্দারের নাতনী ও নৈকাঠি মোঃ মিল্লাত হোসেন জমাদ্দারের কন্যা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION