1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শিক্ষক লাঞ্ছনা , নির্যাতন ও হত্যার প্রতিবাদে অভয়নগরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

শিক্ষক লাঞ্ছনা , নির্যাতন ও হত্যার প্রতিবাদে অভয়নগরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৩০ জন পঠিত

মোঃ কামাল হোসেন, যশোরঃ শিক্ষক লাঞ্ছনা , নির্যাতন ও হত্যার প্রতিবাদে অভয়নগরে কলেজ শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে ।

বৃহস্পতিবার বেলা ১১ টায় যশোর খুলনা মহাসড়েক এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অভয়নগরে কলেজ শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলার সমস্থ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী মানববন্ধনে অংশ নেয়।

কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সেখ আলমগীর, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। শিক্ষক সমিতির এই নেতারা বলেন, সারাদেশে শিক্ষকদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে এমনকি হত্যা করা হচ্ছে, তাতে আমরা প্রতিনিয়ত শঙ্কায় থাকি। এভাবে চলতে থাকলে হয়তো আমরাও হামলা বা হত্যার শিকার হবো। তাই অবিলম্বে শিক্ষক হত্যা ও লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। যাতে করে আমরা সম্মান নিয়ে শিক্ষকতার মতো মহান পেশায় নিজেদের নিয়োজিত রাখতে পারি এবং ভবিষ্যতে কেউ যাতে শিক্ষককে লাঞ্ছিত করার সাহস না পায়, শিক্ষকগণ যাতে নিারাপদে, নির্বিঘ্নে ও নিঃশংকচিত্তে ক্লাসে পাঠদান করতে পারে। মানববন্ধন শেষে একটি র‌্যালি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের কাছে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এসময় সংগতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তরুজ্জামান তারু, মহিলা চেয়ারম্যান মিনারা পারভীন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, আহছানিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রদীপ কুমার দে ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ ও ম্যাধমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হলে তিনি কতৃর্পক্ষর কাছে পৌছাঁনোর জন্য আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, সাভারের হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারের হত্যাকান্ড, রাজশাহী গোদাগাড়ি উপজেলার রাজবাড়ী ডিগ্রী কলেজের অধক্ষ্য সেলিম রেজাকে মারধার করা হয়। মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের উপর পরিকল্পিত নিগৃহীত করা হয়।

শিক্ষক লাঞ্ছনা , নির্যাতন ও হত্যার প্রতিবাদে যে কারণে অভয়নগরে কলেজ শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION