1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন ১৪ ভূমিহীন পরিবার - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন ১৪ ভূমিহীন পরিবার

  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৫৮ জন পঠিত

মো.হাসমত উল্লাহ, লালমনিরহাটঃ লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলায় প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন ১৪ ভূমিহীন পরিবার তৃতীয় পর্যায়ে (২য় ধাপে)গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করেন।

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারাদেশে ২৬,২২৯ টি ভূমিহীন, গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করেন। এর অংশ হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তৃতীয় পর্যায়ে (২য় ধাপে) ১৪ ভূমিহীন পরিবারকে উপহারের ঘর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২১ শে জুলাই ২০২২ইং বৃহস্পতিবার সকাল ১০ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নানের সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়াল যুক্ত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। বক্তব্য রাখেন চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা পরিবার পরিকল্পনা কমকর্তা ডা: দেবব্রত রায়, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি, উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মো: শামসুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, মদাতি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব, ভোটমারী ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন প্রমুখ। এ সময় সকলের হাতে গৃহের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেনী পেষার মানুষ ও ভূমিহীন পরিবার যারা গৃহের চাবি ও জমির দলিল পেয়েছেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION