1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেওয়ার এখনি সময়: এমপি গোপাল - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষোভ

সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেওয়ার এখনি সময়: এমপি গোপাল

  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৭২ জন পঠিত

সুকুমার রায়, কাহারোল: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেওয়ার এখনি সময়। স¤প্রতি নড়াইলের লোহাগাড়ায় হিন্দু বাড়িতে হামলা মন্দির অগ্নিসংযোগ লুটপাট এ ঘটনা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। যারা ফেসবুক অজুহাত সৃষ্টি করে একের পর এক সংখ্যালঘু নির্যাতন অব্যাহত রেখেছে, তাদের প্রতিহত করতে না পারলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আজকে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে এক কেন্দ্রে একিভূত হয়ে একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে দুর্বার আঘাত হানবার এখনই উপযুক্ত সময়।

রোবার (১৭ জুলাই ২০২২) সন্ধ্যায় কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নে ছাতইল শ্রীশ্রী মা শ্যামাকালী মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাতইল শ্রীশ্রী মা শ্যামাকালী মন্দিরের উপদেষ্টা দিনেশ চন্দ্র রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ, তারগাঁও ইউপি চেয়ারম্যান মনোয়ারুজ্জামান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারণ সম্পাদক সুকুমার রায়, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।

অনুষ্ঠানটি পরিচালনা বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম এর আগে কাহারোল উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় উদ্বোধন করেন এমপি গোপাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION