1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ট্রেন থেকে নদীতে পরে কিশোরের মৃত্যু, ১৫ ঘন্টা পর লাশ উদ্ধার - Bangladesh Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ

ট্রেন থেকে নদীতে পরে কিশোরের মৃত্যু, ১৫ ঘন্টা পর লাশ উদ্ধার

  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৮৩ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাটঃ ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ৭০৫ নম্বর ট্রেনে থেকে নদীতে পড়ে মেহেদী হাসান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রবিবার সন্ধ্যায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হলহলিয়া রেলসেতু অতিক্রম করার সময় সেতুর গার্ডারে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।

এসময় রেলব্রীজের উপর তার একটি বিচ্ছিন্ন হাত, মোবাইল ফোন ও ম্যানিব্যাগ দেখতে পেয়ে স্থানীয়রা রেল পুলিশ, ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল রাত থেকে উদ্ধার অভিযান শুরু করে প্রায় ১৫ ঘণ্টা পর সোমবার সকাল ৯ টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করেছে।

নিহত মেহেদী হাসান পঞ্চগড় সদর উপজেলার কানাপাড়া হাফেজিয়াবাদ রাজমহল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ পরিচালক শওকত আলী জোয়ার্দ্দার জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে রবিবার সন্ধ্যা থেকে রাত ১০ পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে লাশ উদ্ধার সম্ভব হয়নি। পরে রাজশাহী ফায়ার সার্ভিসে যোগাযোগ করে সেখান থেকে ডুবুরী দল সকাল ৯ টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে।

শান্তাহার রেলওয়ে ( জি আর পি ) থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION