1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

জয়পুরহাটে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২৭৮ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে ২০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৫ জুলাই) সকালে জয়পুরহাট পাঁচবিবি উপজেলার বালিঘাটা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার পশ্চিম মানিকপাড়া গ্রামের মৃত.মোকছেদ আলীর ছেলে মাবুদ(৩৫), একই গ্রামের ছলিম মন্ডলের ছেলে ফরিদ মন্ডল (৪২)।

জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত মাবুদ ও ফরিদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। উপজেলার বালিঘাটা বাজার এলাকায় মাদকের বেচাকেনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

ওসি আরও জানান, আটককৃতরা অবৈধভাবে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION