1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
যশোরে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ফোন ব্যবহার বন্ধ করতে কঠোরতা - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

যশোরে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ফোন ব্যবহার বন্ধ করতে কঠোরতা

  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২৬৩ জন পঠিত

ইলিয়াস হোসেন, যশোর: অনেক আগে থেকেই শিক্ষা মন্ত্রণালয়য়ের সিদ্ধান্ত ছিলো প্রাথমিক থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ব্যবহার করতে পারবে না। এবার যশোরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এই সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এমনটা জানান জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

তিনি বলেন, শিক্ষা গুরুর মর্যাদা যেন ভুলতে বসেছে বর্তমান প্রজন্ম। তাই কিছুদিন পরপর শোনা যাচ্ছে শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্ছনার খবর। আর শিক্ষার্থীদের এমন অবক্ষয়ের জন্য দায়ী পরিবার ও অনিয়ন্ত্রিত মোবাইল ফোন। মোবাইলের প্রতি আসক্তি শিশুদের সামাজিক দক্ষতা নষ্ট করছে। ফলে তৈরি হচ্ছে শিশুদের নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা। শিশুদের পারিবারিক ও মানবিক মূল্যবোধের বিকাশ ব্যাহত হচ্ছে। তাই স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ থেকে দূরে রাখতে হবে।

জেলা প্রশাসক জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে আশেপাশে সিগারেটের দোকান বন্ধ করে দেয়া হবে। বিদ্যালয় বা কলেজে না যেয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্র, ক্যাফেতে বসে যে শিক্ষার্থীরা আড্ডা দিবে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

এছাড়াও মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয় যশোর জেলার আটটি উপজেলায় জুন মাসে বিভিন্ন সংঘটিত অপরাধে মোট মামলা হয়েছে ৩শ ১৬টি। যা মে মাসে ছিল ২শ ৬৫টি। জুন মাসে কোতোয়ালি থানায় ১শ ৫টি, চৌগাছায় ৩২টি, ঝিকরগাছায় ২৪টি, শার্শায় ২২টি, বেনাপোলে ৪৭টি, মণিরামপুরে ১৯টি, কেশবপুরে ১৭টি, অভয়নগরে ২৩টি ও বাঘারপাড়া থানায় ২৭টি মামলা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, র‍্যাব-৬ যশোরের স্কোয়াড কমান্ডার এএসপি শফিকুর রহমান, সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস, ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কুমার সাহা, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক বিল্লাল বিন কাশেম, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক আনিছুর রহমান, রাইটস যশোরের নির্বাহী কর্মকর্তা বিনয় কৃষ্ণ মল্লিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION