1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আলোচিত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বগুড়ায় গ্রেফতার - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

আলোচিত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বগুড়ায় গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২৩৫ জন পঠিত

মোঃ সবুজ মিয়া, বগুড়া: বিশ্বজিৎ হত্যাকাণ্ড দেশের বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই আসামির নাম আলাউদ্দীন (৩২)।

শুক্রবার (১৫ জুলাই) ভোররাত সাড়ে ৩টায় বগুড়ার শিবগঞ্জের মোকামতলা বন্দর এলাকায় তার শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলাউদ্দীন পঞ্চগড়ের অটোয়ারী থানার ছোটধাপ এলাকার হাবিবুর রহমানের ছেলে।

বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশ্বজিৎ হত্যাকাণ্ড এবং রায় ঘোষণার পর থেকেই আলাউদ্দীন বিভিন্ন স্থানে আত্মগোপন করে পালিয়ে ছিলেন। বৃহস্পতিবার তিনি মোকমতলায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবগঞ্জ থানা পুলিশ তাকে সেখান থেকে গ্রেফতার করেন।

এর আগে, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিশ্বজিৎ দাসকে ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২১ আসামির মধ্যে আট জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আটটি আপীল ও সাতটি জেল আপীল করেন আসামিরা। এসব আপীল ও ডেথ রেফারেন্সের শুনানি একসঙ্গে নিয়ে ২০১৭ সালের ৬ আগস্ট রায় দেন হাইকোর্ট।

বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করেন। রায়ে দুজনের মৃত্যুদণ্ড বহাল, ১৫ জনের আমৃত্যু কারাদণ্ড এবং চার জনকে খালাস দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION