1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষোভ জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক

  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৩০২ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাটঃ জয়পুরহাট ক্ষেতলাল উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত আসামি আবুল কাশেম (৬৫) আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গতকাল ১২ই জুলাই বিকেল ৫টায় বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরী নিজ বাড়ির পাশে নানি ও ছোট ভাইয়ের সাথে বসে গল্প করছিল। একপর্যায়ে আসরের আযান দিলে নানি নামায পড়তে বাসায় যায়, সাথে ভুক্তভোগীর ছোট ভাইও চলে যায়। সে সুযোগে প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে প্রতিবেশি আবুল কাশেম (৬৫) বাড়ির পার্শ্বে খড়ের গাদার পিছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এসময় ওই প্রতিবন্ধীর চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত বৃদ্ধ কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় ভাবে আপোষের চেষ্টা করে ব্যর্থ হয়ে ভুক্তভোগীর নানি পরদিন বুধবার থানায় অভিযোগ করেন। ওইদিন বিকেল ৫ টায় ক্ষেতলাল থানার এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ফোঁপরা (সুজাপুর) গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে আটক করে কারাগারে পাঠান।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ রওশন ইয়াদানি জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযান চালিয়ে আসামিকে আটক করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION