1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় গাছ নেওয়াকে কেন্দ্র করে স্কুল ছাত্রকে মারপিট, থানায় অভিযোগ - Bangladesh Khabor
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম মির্জা আব্বাসের অস্ত্রোপচার সম্পন্ন ফাগুনের শেষে রাজধানীতে শিলাবৃষ্টি গোপালগঞ্জে বিষ প্রয়োগে মাছের ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী মালদ্বীপে সেহরির রান্না করতে গিয়ে আগুনে ৫ বাংলাদেশির মৃত্যু কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘণ্টা পার হলেও নেই প্রশাসনের আইনি পদক্ষেপ বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের

কোটালীপাড়ায় গাছ নেওয়াকে কেন্দ্র করে স্কুল ছাত্রকে মারপিট, থানায় অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২৩৮ জন পঠিত

কোটালীপাড়া প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাটা গাছ নেওয়াকে কেন্দ্র করে মনীষ মিস্ত্রী (১৮) নামক এক স্কুল ছাত্রকে মারপিটে আহত করেছে এলাকার একটি প্রভাবশালী মহল।

সে পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় (জহরের কান্দি স্কুল) এর দশম শ্রেণির ছাত্র। গত শুক্রবার সকালে উপজেলার কাফুলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে জানা যায়, এ্যাডভোকেট দেবাশীষ মিস্ত্রীর নির্দেশে মুকুন্দ মিস্ত্রীর ছেলে মনীষ মিস্ত্রী দিপক ও সোহাগকে সঙ্গে নিয়ে কাটা গাছ আনতে যায়। তখন একই গ্রামের নারায়ণ রায় ও তার ছেলেরা মনীষদের উপর হামলা চালিয়ে মারপিঠ করে। হামলায় গুরুতর আহত মনীষকে কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে স্বজনেরা।

দেবাশীষ মিস্ত্রী জানান, ঐ গাছ আমার জায়গায়, আমার গাছ, কিছুদিন পূর্বে নারায়ণ রায় গাছটি কেটে ফেলে রাখে, তাই আমি আমার ভাতিজা মনীষকে গাছটি আনার জন্য পাঠিয়েছিলাম, তখন নারায়ণরা আমার ভাতিজাকে মারপিট করে।

মনীষ মিস্ত্রী জানান, দেবাশীষ কাকার নির্দেশে আমরা তিনজন গাছ আনতে যাই, তখন নারায়ণ ও তার ছেলেরা দেশী অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালিয়ে মারপিট করে, আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

নারায়ণ রায় (৭০) বলেন, জমি জমা নিয়ে পূর্ব থেকে বিবাদ চলে আসছে, মনীষ আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়, তখন আমি মনীষকে গাছের ডাল দিয়ে একটি বাড়ি মেরেছি, আমার ছেলেরা কেহ ছিলনা।

মনিময় মিস্ত্রী, লক্ষ্মী কান্ত রায়, রিপন দাস লিটন, মহানন্দ রায়, অনিতা রায়সহ একাধিক এলাকাবাসী বলেন,  নারায়ণ ও তার ছেলেদের অত্যাচারে কিছুদিন পূর্বে হরবিলাষ রায় ও অবিলাস রায় নামে দুটি পরিবার ওই বাড়ী ছেড়ে চলে গেছে, নারায়ণরা বাব-বেটারা মিলে এলাকায় প্রায়ই ত্রাসের সৃষ্টি করে।

এ ব্যাপারে মুকুন্দ মিস্ত্রী বাদী হয়ে ৫জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানার এ.এস.আই মাহাবুব শেখ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হাসপাতালে রুগী দেখে এসেছি, ঘটনা সঠিক, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION