1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুয়াকাটা সৈকত জুড়ে পর্যটক, হাসি ব্যবসায়ীদের মুখে - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষোভ জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ

কুয়াকাটা সৈকত জুড়ে পর্যটক, হাসি ব্যবসায়ীদের মুখে

  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৩০৯ জন পঠিত

মোঃ জাহিদ, কুয়াকাটঃ কুয়াকাটা সৈকত জুড়ে পর্যটক হাসি ব্যবসায়ীদের মুখে।

ঈদুল আজহার প্রথম ও দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিনে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে বেশ পর্যটকের দেখা মিলেছে।
এখানে রয়েছে দীর্ঘ ১৮ কিলোমিটার সমুদ্র সৈকত। আছে রাখাইনদের ইতিহাস-ঐতিহ্যের সাথে সম্পৃক্ত নানা স্থাপত্য নিদর্শন। পদ্মা সেতু চালু হওয়ার পর এই প্রথমবারের মতো ঈদের লম্বা ছুটি উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ছুটছে পর্যটক।
ফেরি বিহীন কুয়াকাটা ভ্রমণে এবারের ঈদে ব্যাপক পর্যটকের সমাগম। তাই কুয়াকাটার একাধিক পর্যটন স্পট পর্যটকদের পদচারনায় সরগরম হয়ে উঠছে। এরই মধ্যে ৮০-৯০ শতাংশ হোটেল মোটেল কক্ষ বুকিং হয়েছে, বুকিং করা পর্যটক ইতিমধ্যে আসতে শুরু করছে বলে হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা ও সেবা দিতে প্রস্তুত উপজেলার সকল প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পৌর কর্তৃপক্ষ।
পরিবার-পরিজন কিংবা প্রিয়জনকে সাথে নিয়ে প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য উপভোগ করার পাশাপাশি সাগর সৈকতে ছাতার নিচে বসে সমুদ্রের উত্তাল ঢেউ অবলোকনের সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের কুয়াকাটা ভ্রমণের সকল রেকর্ড এবার ছাড়িয়ে যাচ্ছে পদ্মা সেতু চালু হওয়ার ফলে। খুশির ছোঁয়া দেখা গেছে স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের, ইতিমধ্যেই পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব ও পশ্চিমে মনোমুগ্ধকর ১৮ কিলোমিটার বেলাভূমি রয়েছে। পর্যটকরা এখানকার নারিকেল বিথী, ফয়েজ মিয়ার বাগান, জাতীয় উদ্যান (ইকোপার্ক), শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, সীমা বৌদ্ধ বিহার ঘুরে দেখেন। এ ছাড়া কুয়াকাটার পশ্চিমে সমুদ্র পথে ফাতরার বন, গঙ্গামতি, লাল কাঁকড়ার চর, কাউয়ার চর, লেম্বুর চর, শুটকি পল্লীও ভ্রমণপিপাসুদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।
কুয়াকাটা অভিজাত হোটেল সিকদার রিসোর্ট এন্ড ভিলাসের সহকারী জেনারেল ম্যানেজার আল আমিন খান উজ্জল জানান, পর্যটক বরণে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। পরিষ্কার পরিচ্ছন্নতাসহ ধুয়ে মুছে প্রস্তুত করা হয়েছে। তিনি আরও জানান, ইতোমধ্যে তাদের ভিলা এবং রিসোর্টের বেশিরভাগ আগাম রুম বুকিং হয়ে গেছে। এখনও অনেক পর্যটকরা রুমের জন্য যোগাযোগ করছেন।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, প্রতি বছরের ন্যায় এবার ঈদুল আযহার ছুটিতে অগণিত পর্যটকের সমাগম হবে। ইতোমধ্যে হোটেল মোটেল ও রিসোর্ট গুলোর ৮০ ভাগ রুম অগ্রিম বুকিং হয়ে গেছে।
ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম বাচ্চু সময় সংবাদকে বলেন, কুয়াকাটা পর্যটকের সেবায় আমরা সর্বদাই নিয়োজিত রয়েছি তাদের যে কোন সমস্যা হলে আমরা সর্বদাই তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, এবং সামনেও তাদের সেবায় নিয়োজিত থাকবো।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, পর্যটকদের নিরাপত্তা ও সেবাদানে আমরা সার্বোক্ষনিক প্রস্তুত।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, আগত পর্যটকদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশ দায়িত্ব পালন করছে। সব মিলিয়ে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে কুয়াকাটা ভ্রমণ করতে পারবে পর্যটকরা।তিনি আরো জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এরাতে ফায়ার সার্ভিসের টিম রয়েছে কুয়াকাটা সৈকতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION