1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত কেন্দ্রীয় ঈদগাহ মাঠ - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

বগুড়ায় ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত কেন্দ্রীয় ঈদগাহ মাঠ

  • Update Time : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ২৭৭ জন পঠিত

মোঃ সবুজ মিয়া, বগুড়া: পবিত্র ঈদুল আজহায় বগুড়া জেলাজুড়ে ১ হাজার ৬৮৭টি ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।

শহরের প্রধান জামাত সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।

এতে ইমামতি করবেন বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব ও কেন্দ্রীয় বড় মসজিদের ইমাম মুফতি মাওলানা আবদুল কাদের। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, কেন্দ্রীয় বড় মসজিদ ও সূত্রাপুর মারকাজ মসজিদে নামাজ আদায় করা হবে।

এদিকে শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

তিনি বলেন, ঈদুল আযহায় বগুড়া জেলাজুড়ে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ধমীর্য় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্‌যাপনে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের কাজ করছে। সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কয়েক স্তরে নিরাপত্তাবলয় থাকবে। নারী পুলিশ, সাদাপোশাকে গোয়েন্দা পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের পুলিশও মাঠে মোতায়েন থাকবে।

পরিদর্শনকালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোতাহার হোসেন, সদর থানার ওসি সেলিম রেজা, বগুড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ শেখ এবং স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর হরিদাস মন্ডল উপস্থিত ছিলেন।

বগুড়া ইসলামী ফাউন্ডেশন সূত্র জানায়, আগামী রোববার দেশের অন্যান্য স্থানের মতো বগুড়ায় ঈদুল আজহা উদযাপন করা হবে। নামাজ আদায়ে জেলার ১২ উপজেলায় এক হজার ৬৮৭ স্থানের ঈদগাহ মাঠ, ময়দানসহ অন্যান্য স্থানে প্রস্তুতি চলছে। এর মধ্যে সদর উপজেলায় ৪৮টি, শাজাহানপুরে ৪৬টি, শিবগঞ্জে ১৬২টি, গাবতলীতে ১৫৭টি, সোনাতলায় ১১৭টি, আদমদীঘিতে ২১০টি, দুপচাঁচিয়ায় ১০৪টি, কাহালুতে ১৪২টি, নন্দীগ্রামে ১৬২টি, শেরপুরে ১২১টি, সারিয়াকান্দিতে ১৫৮টি ও ধুনটে ২৬০টি জামাতের আয়োজন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION