1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ও ৩জন কাউন্সিল নির্বাচিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ও ৩জন কাউন্সিল নির্বাচিত

  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২৮৮ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ও কাউন্সিলর নির্বাচিত। আসন্ন ক্ষেতলাল পৌর নির্বাচনে ২ জন মেয়ের ও ৩ তিন জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় আ′লীগ দলীয় নৌকা মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র এবং ৬ নং ওয়ার্ডের ছাইদুর রহমান ৭ নং ওয়ার্ডের হাবিবুর রহমান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিল নির্বাচিত হয়েছে।

ক্ষেতলাল পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান জানান পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন (৭জুলাই) বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত এসব মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

তারা হলেন মেয়ের পদে বিদ্রোহী মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম বুলু, স্বতন্ত্র মেয়র প্রার্থী নবীউল ইসলাম চৌধুরী এবং কাউন্সিলর ১নং ওয়ার্ডের আসলাম হোসেন, ৬ নং ওয়ার্ডের আজিজার রহমান দেওয়ান, ৭নং ওয়ার্ডের আবদুল মতিন, তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর আগে ৩০শে জুন মনোনয়নপত্র বাছাইয়ের দিন কাগজ-পত্রে ত্রুুটি থাকায় আবদুল হান্নান মিঠু′র মেয়র পদে মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

এ নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র বৈধ হওয়ায় তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামী ২৭ জুলাই শুধুমাত্র এ পৌরসভার ৭টি ওয়ার্ডের কাউন্সিলর এবং ৯ টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION