1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঈদের আগে-পরের পাঁচদিন নৌযানে মোটরসাইকেল বহন নিষিদ্ধ - Bangladesh Khabor
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পোলাপানগুলো খাসির মতো মোটা হচ্ছে, এটা কীভাবে সম্ভব: মির্জা আব্বাস খুলনায় লংমার্চে ককটেল বিস্ফোরণ কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসির ফল খারাপের পেছনে সরকারেরও ব্যর্থতা রয়েছে: শিবির সেক্রেটারি মির্জা ফয়সল আমীনকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী কোটালীপাড়ার পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই চলছে : পিবিআই

ঈদের আগে-পরের পাঁচদিন নৌযানে মোটরসাইকেল বহন নিষিদ্ধ

  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৩০৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহার আগের ও পরের পাঁচদিন নৌযান এবং লঞ্চে মোটরসাইকেল পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায়, নৌপথে ঈদের পাঁচ দিন পূর্বে এবং পাঁচ দিন পর পর্যন্ত নৌযান ও লঞ্চে মোটরসাইকেল পরিবহন করা নিষিদ্ধ থাকবে।

এদিকে গত ৩ জুলাই সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভা শেষে সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী জানান, ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিনসহ মোট সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না। এছাড়াও মহাসড়কে রাইড শেয়ারিংও করা যাবে না।

সড়ক পরিবহন সচিব আরো জানান, কোনো জরুরি কারণে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে তা পুলিশকে অবহিত করতে হবে। পুলিশের অনুমতি সাপেক্ষে এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION