1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শুদ্ধাচার পুরস্কার পেলেন গৌরনদীর ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাস - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

শুদ্ধাচার পুরস্কার পেলেন গৌরনদীর ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাস

  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৩৬৬ জন পঠিত

বিশ্বজিত সরকার বিপ্লব, গৌরনদী: কর্মক্ষেত্রে দক্ষতা, সততা, নৈতিকতা, ই-নথি, সেবা সহজীকরণ ও নেতৃত্ব দানের ক্ষমতাসহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের জন্য বরিশাল জেলার মধ্যে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সততার সহিত দায়িত্ব পালন করলে অবশ্যই তার প্রাপ্তি পাওয়া যায়। আর ভালো কাজের স্বীকৃতি পেলে কাজের অনুপ্রেরণা ও দায়িত্ববোধ আরও বেড়ে যায়। সরকারি দায়িত্ব ন্যায় ও নিষ্ঠার সাথে পালনের জন্য তিনি সবার নিকট আশীর্বাদ কামনা করেন।

বৃহস্পতিবার বিকেলে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর হাত থেকে তিনি (ইউএনও) শুদ্ধাচার পুরস্কারের সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন। পুরস্কার প্রদানকালে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, গৌতম বাড়ৈ উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION