1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কালাইয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এনজিও’র কর্মকর্তা গ্রেফতার ২ - Bangladesh Khabor
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পোলাপানগুলো খাসির মতো মোটা হচ্ছে, এটা কীভাবে সম্ভব: মির্জা আব্বাস খুলনায় লংমার্চে ককটেল বিস্ফোরণ কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসির ফল খারাপের পেছনে সরকারেরও ব্যর্থতা রয়েছে: শিবির সেক্রেটারি মির্জা ফয়সল আমীনকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী কোটালীপাড়ার পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই চলছে : পিবিআই

কালাইয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এনজিও’র কর্মকর্তা গ্রেফতার ২

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২১৫ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলায় আমানতের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সবুজ বাংলা উন্নয়ন কর্ম সংস্থার সভাপতি যোবায়ের হোসেন ও কোষাধ্যক্ষ আব্দুল কাদের নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন।

গ্রেফতারকৃতরা হলেন, ওই এনজিও’র সভাপতি ও উপজেলার সুড়াইল গ্রামের আব্দুল লতিফের ছেলে যোবায়ের হোসেন এবং একই এনজিও’র কোষাধ্যক্ষ ও গ্রামের মৃত অলিমুদ্দিন সাখিদারের ছেলে আব্দুল কাদের বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত সোমবারে জেলার সবুজ বাংলা উন্নয়ন কর্ম সংস্থার নামক একটি এনজিও আমানতের অর্থ আত্মসাতের অভিযোগে ভূক্তভোগীরা কালাই উপজেলার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের সুড়াইল মোড়ে ওই এনজিও’র সভাপতি যোবায়ের হোসেন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন ওরফে গোলাম রব্বানী ও কোষাধ্যক্ষ আব্দুল কাদের নামে মানববন্ধন ও বিক্ষোভ করে।

বিভিন্ন গণমাধ্যমে এ মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবেদন প্রকাশ হয়েছে। তখন ওই এনজিও’র কর্মকর্তারা নিজেদের অপকর্ম ধামাচাপা দেওয়ার জন্য মঙ্গলবার দুপুরে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে সম্মেলনের আয়োজন করে সভাপতি যোবায়ের হোসেন ও কোষাধ্যক্ষ আব্দুল কাদের। তবে সংবাদ সম্মেলনের পরেই ওই এনজিও’র সভাপতি যোবায়ের হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল কাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে যায়। এঘটনার খবর ছড়িয়ে পড়লে আমানতকারীরা থানায় মামলা করার জন্য ভীড় জমাতে থাকে।

এঘটনায় একাধিক মামলা হবে বলে ধারণা করছে পুলিশ। ওই এনজিও’র সাধারণ সম্পাদক ইমরান হোসেন ওরফে গোলাম রব্বানী পালাতক রয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযোগের ভিক্তিতে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় সবুজ বাংলা উন্নয়ন কর্ম সংস্থার সভাপতি যোবায়ের হোসেন ও কোষাধ্যক্ষ আব্দুল কাদেরকে গ্রেফতার করলেও সাধারণ সম্পাদক ইমরান হোসেন ওরফে গোলাম রব্বানী পালাতক রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION