1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আত্রাইয়ে চাঁদাবাজির মামলায় গ্ৰেফতার ৩ - Bangladesh Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ টুঙ্গিপাড়ায় এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি খাস জমি থেকে মাটি কাটার অভিযোগ, ঝুঁকিতে এলজিইডি’র সড়ক দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির বিএনপির আলোচনা সভায় যোগ দেবেন তারেক রহমান সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো

আত্রাইয়ে চাঁদাবাজির মামলায় গ্ৰেফতার ৩

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২০৮ জন পঠিত

শাহাদুল ইসলাম (বাবু), নওগাঁ: ন‌ওগাঁর আত্রাইয়ে কিশোরীর ছবি কম্পিউটারে ফটোশপ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ জুন) রাতে কিশোরীর মা থানায় পর্ণগ্রাফি ও চাঁদাবাজির অভিযোগে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আত্রাই থানার মামলা নং ৩২ জিয়ার ১৬২/ ২২।

মামলা দায়েরের পর থেকেই অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে, এছাড়াও পলাতকদের ধরতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, মোঃ ইসমাইল ওরফে চেরু মেম্বার(৫০) পিতা মৃত আলু, মোঃ রুহুল (২২) পিতা বাবুল প্রাং, মোঃ তোফাজ্জল(৫০) মৃত মানিক সরদার।

মামলার বিবরণে জানাযায়, মামলার ১ নং আসামি বাদীনির কিশোরী মেয়েকে দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে বিরক্ত করে আসছিল। এর‌ই প্রেক্ষিতে বাদীনির কিশোরী মেয়ের একটি ছবি কম্পিউটারে ফটোশপের মাধ্যমে নগ্ন করে ব্লাকমেইল করার জন্য নিজ মোবাইল ফোনে রেখে দেয়। গত ২৬ জুন ১নং ও ২নং আসামি ছবি দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করে।

পরবর্তীতে রাতে ২নং আসামি তার অফিসে শালিশ করার জন্য আমাদের তলব করে। উক্ত শালিশে আমাকে অপরাধী বানিয়ে ১৫ হাজার টাকা ও ১নং আসামিকে ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দিতে না চাওয়াই আমার স্বামীকে চাপ প্রয়োগ করে বাঁশের লাঠি দিয়ে মারার জন্য। এছাড়া আমাদের ভয় ভীতি প্রদর্শন করে রাতেই ঘর থেকে ফ্রিজ নিয়ে যায় আসামিগন।

পরবর্তীতে ২নং আসামি ও তার দল আমাকে হুমকি দিতে থাকে বিষয়টি নিয়ে পুলিশকে জানালে আমর মেয়ের ছবি ইন্টারনেটে ছাড়ার ভয় দেখাতে থাকে।

কোনো উপায় না পেয়ে মামলার বাদী ১০ জনের নাম উল্লেখ করে আরো ৬ জনকে অজ্ঞাত করে পর্ণগ্রাফি নিয়ন্ত্রন আইন ও চাঁদাবাজির মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে আত্রাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান তিন জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION