1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কচুয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত - Bangladesh Khabor
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম মির্জা আব্বাসের অস্ত্রোপচার সম্পন্ন ফাগুনের শেষে রাজধানীতে শিলাবৃষ্টি গোপালগঞ্জে বিষ প্রয়োগে মাছের ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী মালদ্বীপে সেহরির রান্না করতে গিয়ে আগুনে ৫ বাংলাদেশির মৃত্যু কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘণ্টা পার হলেও নেই প্রশাসনের আইনি পদক্ষেপ বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের

কচুয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৫২ জন পঠিত

মোঃহারুনুর রশিদ, চাঁদপুর: চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সফিকুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের বায়েক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সাচার পুলিশ ক্যাম্পের এসআই মো. আনোয়ার হোসেন।

নিহত সফিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হোসাইন নগর গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন।

জানা গেছে, আজ সকালে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের বায়েক মোড় এলাকায় ঢাকা থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে ঢাকাগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চালক সফিকুল ইসলামসহ মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক সফিকুল ইসলাম। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক গাড়ি রেখে পালিয়ে যান।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার পর ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION