1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠিতে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে হাজারো মানুষের চলাচল - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

ঝালকাঠিতে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে হাজারো মানুষের চলাচল

  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৪৩৬ জন পঠিত

শফিকুল ইসলাম হিরো, ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার ১০নং নথুল্লাবাদ ইউনিয়ন, দিবাকরকাঠি সংলগ্ন আরদ্দির গোরার খাল এর সেতু টিঝুঁকিপূর্ণ, এই সেইতু দিয়ে প্রতিদিন গ্রামের হাজার হাজার মানুষ আসা-যাওয়া করছে। সেতুটির মেয়াদ শেষ তবুও প্রতিদিন শত শত যানবাহন সেতুটির ওপর দিয়ে চলাচল করছে মারাত্মক ঝুঁকি নিয়ে। যে কোনো সময় সেতুটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

ইয়াসের প্রভাবে বন্যার কারণে সেতুটি আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সেতুর খুঁটি থেকে ফাটল ও প্লাস্টার খসে খসে পড়ছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতুটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সংস্কারের অভাবে সেতুটির মাঝখানে ফাটল সৃষ্টি হওয়ায় যান চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এছাড়াও ব্রিজের দুই পাশের রেলিংগুলো ভেঙে পড়ে আছে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। পাশাপাশি এই পথে পার্শ্ববর্তী নলছিটি উপজেলা সহ অনেক এলাকার মানুষের যাতায়াত রয়েছে। পুরোনো ব্রিজ হওয়ায় অনেক দিন থেকেই ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এর মধ্যে নতুন করে ব্রিজের মাঝখানে বড় আকারের একটি ফাটল সৃষ্টি হয়েছে। এতে হাজার হাজার মানুষ ঝুঁকির মধ্যে পড়েছে।

স্থানীয়রা আশঙ্কা করছেন যেকোনো সময় ব্রিজটি খালের মধ্যে ধ্বসে পড়তে পারে। ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এতে যেন জনগনের ভোগান্তির শেষ নেই,এমন ভোগান্তি থেকে দ্রুত পরিত্রানের দাবী সকল জনসাধারনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION