1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক ট্রলি ড্রাইভারকে কুপিয়ে আহত - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক ট্রলি ড্রাইভারকে কুপিয়ে আহত

  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩৭৪ জন পঠিত
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মোঃ আশিক শেখ (২২) নামে এক ট্রলি ড্রাইভারকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটে গত সোমবার (২৭ জুন) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের ডুমদিয়া নামক বাসস্ট্যান্ডে। পরে আহত আশিককে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত মোঃ আশিক শেখ হরিদাসপুর গ্রামের খোকন শেখের ছেলে। পরে এ বিষয়ে আহত আশিকের ভাই মোঃ নূর আলম শেখ (৩৫) নিজে বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আহত মোঃ আশিক শেখ ঘটনার দিন স্থানীয় খাগাইল মাঠে ফুটবল খেলা দেখে সন্ধ্যায় বাড়ি ফিরছিলো। পরে ডুমদিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে সেখানে পূর্ব পরিকল্পিতভাবে ডুমদিয়া গ্রামের সোনা গাজীর ছেলে তৌহিদ গাজী (৪২), কুদ্দুস গাজীর ছেলে আমিন গাজী (২০), জালাল গাজীর ছেলে জিতু গাজী (২৩), ইউনুছ গাজীর ছেলে মানিক গাজী (২১), এনামুল গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী (২০), জামিল গাজীর ছেলে আকাশ গাজী (২০) সহ আরো ৪/৫ জন রামদা, চাইনিজ কুড়াল, লোহার পাইপ, লোহার হাতুড়ি দিয়ে আশিকের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে তার মাথায়, হাতে ও পিঠে কুপিয়ে গুরুতর আহত করে।
এ বিষয়ে আহত আশিকের স্বজনেরা গণমাধ্যমে অভিযোগ করে বলেন, হামলাকারীদের একজনের পিতা উক্ত হাসপাতালে কর্মরত থাকায় আমরা সঠিক সার্টিফিকেট ও চিকিৎসা পাবো কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আমার নির্দোষ ছেলেকে হত্যার উদ্দেশ্যে যারা এলোপাতাড়িভাবে কুপিয়ে পঙ্গু করে দিয়েছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাদেক বলেন, অভিযোগ পেয়ে আমি হাসপাতালে ভিকটিম আশিককে দেখে এসেছি, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION