1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে এক নারীকে ধর্ষণ চেষ্টা ধামাচাপা দেয়ার চেষ্টা, থানায় অভিযোগ - Bangladesh Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ টুঙ্গিপাড়ায় এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি খাস জমি থেকে মাটি কাটার অভিযোগ, ঝুঁকিতে এলজিইডি’র সড়ক দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির বিএনপির আলোচনা সভায় যোগ দেবেন তারেক রহমান সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক

অভয়নগরে এক নারীকে ধর্ষণ চেষ্টা ধামাচাপা দেয়ার চেষ্টা, থানায় অভিযোগ

  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২২৯ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া গ্রামে এক নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি স্থানীয় মেম্বারসহ একটি পক্ষ ধামাচাপা দেয়ার চেষ্টা করা অবস্থায় ভূক্তভোগী নারীকে মারধর করা হয়েছে।

ভুক্তভোগী নারী ঐ গ্রামের ফরহাদ শেখের স্ত্রী জানা যায়, দীর্ঘ দিন ওই এলাকার সোনা মিয়ার পুত্র হাই শেখ(৪০) প্রাই সময় ঐ নারীকে উত্তক্ত করে আসছিল। সে লোক লজ্জায় কাউকে কিছু বলেনি।

ভূক্তভোগী নারী বলেন, গত ৩১মে আমার স্বামী কাজের উদ্দেশ্য ঢাকায় যায়, সেই কারণে আমি বাড়িতে একা থাকার সুযোগে গত ১২ জুন গভীর রাতে ঐ এলাকার লম্পট হাই কৌশলে আমার ঘরের দরজার খিল খুলে ঘরে প্রবেশ করে ধর্ষণ করার উদেশ্য আমাকে জাপটে ধরে। আমি ভয়ে চিৎকার করলে স্থানীয় মানুষ এগিয়ে আসলে লম্পট হাই দৌড় দিয়ে পালিয়ে যায়। এর পর স্থানীয় মেম্বার মিমাংসার কথা বলে টালবাহানা করতে থাকে। আমি নিরুপায় হয়ে গত ২৪জুন থানায় অভিযোগ দেয়ার কথা বললে লম্পট হাইসহ ৫জন মিলে আমাকেসহ আমার ভাই ও বৃদ্ধা মা কে বেধড়ক মারধর করে। আমি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে ঔষধ খেয়ে কিছুটা সুস্থ হয়ে ২৫জুন অভয়নগর থানায় অভিযোগ করেছি। আমি এর বিচার চাই।

এবিষয়ে পাথালিয়া ৭নং ওয়ার্ডের মেম্বার নাদিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি শান্তি প্রিয় মানুষ, আমি চাই বিষয়টি মিমাংসা করে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, এছাড়া আমি আর কি করতে পারি।

এবিষয়ে পাথালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সামছুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION