1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের শ্রদ্ধা - Bangladesh Khabor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৯১ জন পঠিত
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
শনিবার (২৮ মে) দুপুরে নবগঠিত  ২০ তম কাউন্সিলের সদস্য বৃন্দদের সাথে নিয়ে তিনি জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর‌ শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি সকলকে সাথে নিয়ে বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) মো. শাহ্ আলম, সদস্য মো.শফিউল ইসলাম এমপি, ইকবাল সোবহান চৌধুরী, এম জি কিবরিয়া চৌধুরী, ড.উৎপল কুমার সরকার, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাশেদুর রহমান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, অফিসার ইনচার্জ মুহম্মদ আবুল মনসুর প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION