1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠির বাসন্ডা ইউপিতে শেখ সাবেরকে চেয়ারম্যান ঘোষণা - Bangladesh Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

ঝালকাঠির বাসন্ডা ইউপিতে শেখ সাবেরকে চেয়ারম্যান ঘোষণা

  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২৬৬ জন পঠিত

নুরুজ্জামান, ঝালকাঠি: সদর উপজেলার ৬নং বাসন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে শেখ সাবের আহম্মেদকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত একটি গন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট দপ্তর।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বাসন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শারমীন আফরোজ স্বাক্ষরিত গন বিজ্ঞপ্তিটি শুক্রবার ২৭ মে প্রকাশ করা হয়।

এক পৃষ্ঠার ঐ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় জনাব শেখ সাবের আহম্মেদকে বিজয়ী ঘোষণা করা হলো।”

এর আগে উক্ত বাসন্ডা ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনের জন্য গত ২৬ এপ্রিল ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ মে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। এতে বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে শেখ সাবের আহম্মেদ এবং সতন্ত্র প্রার্থী হিসেবে মো. শামসুল হক তালুকদার নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।

তফসিল অনুযায়ী ১৯ মে মনোনয়ন পত্র বাছাই অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থীকেই বৈধ প্রার্থী ঘোষণা দেয়া হয়। কিন্তু ২৬ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখে স্বতন্ত্র প্রার্থী মো. শামসুল হক তালুকদার তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

এ কারনে চেয়ারম্যান পদে একমাত্র বৈধ প্রার্থী শেখ সাবের আহম্মেদকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় উপজেলা নির্বাচন অফিস, ঝালকাঠি কর্তৃক বাসন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন।

উল্লেখ্য, এই ইউনিয়নে টানা আট বারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মোবারক হোসেন মল্লিক চলতি বছরের ১০ মার্চ বার্ধক্যজনিত কারনে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। এতে বাসন্ডা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের পদটি শুন্য হওয়ায় উপনির্বাচন ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION