1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় বিএসটিআই’র অভিযানে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

বগুড়ায় বিএসটিআই’র অভিযানে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২১৭ জন পঠিত
মোঃ সবুজ মিয়া, বগুড়া: বগুড়ায় তিন প্রতিষ্ঠানকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে শাজাহানপুর উপজেলায় এক অভিযানে এ জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  আশিক খান।

এসময় বিএসটিআই বগুড়ার পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) মোঃ মিজানুর রহমান। অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা পুলিশ এর সদস্যবৃন্দ।বিএসটিআই বগুড়ার জুনায়েদ আহমেদ জানান,   বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে এবং অস্বাস্থ্যকর পরিবেশে ‘ফার্মেন্টেড মিল্ক (দই) ও মুড়ি’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় জামাদারপুকুর এলাকায় অবস্থিত যথাক্রমে মেসার্স ভাই ভাই দই ঘর ও মেসার্স পলক অটো মুড়ি মিলকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ মোতাবেক মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ওজন ও পরিমাপে কম দেওয়ায় নয়মাইল এলাকায় অবস্থিত মেসার্স ফারহান ফিলিং স্টেশনকে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ মোতাবেক ১ লাখ জরিমানা করা হয়।তিনি আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION