1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

জয়পুরহাটে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১

  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২০১ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও একজন ভ্যানগাড়ী চালক আহত হয়েছে।

নিহত মোটরসাইকেল আরোহী জয় রহমান (২৪) নওগাঁ জেলার ধামুইরহাট পৌর এলাকার ফারসিপাড়ার আতোয়ার রহমানের ছেলে।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান জানান, সোমবার রাতে জয়পুরহাট থেকে মোটরসাইকেল যোগে জয় রহমান ও তাহমিদ দুই বন্ধু মঙ্গলবাড়ীতে যাচ্ছিল। এ সময় দোগাছী র্বোডঘর এলাকায় জয়পুরহাটগামী দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকলেটির মুখোমুখি সংর্ঘষে তারা রাস্তায় ছিটকে পরে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জয় রহমানকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে (১৭ মে) মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলার ক্ষেতলাল উপজেলার মাটিঘর এলাকায় একটি ট্রাক পিছন থেকে একটি ভ্যান গাড়িকে ধাক্কা দিলে চাঁন মিয়া (৪০) নামে একজন ভ্যানচালক গুরুতর আহত হয়। চাঁন মিয়া জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের কোমর গ্রাম এলাকার কেরামত আলীর ছেলে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে বগুড়া সজিমেক হাসপাতালে স্থানান্তর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ওসি মো. রওশন ইয়াজদানী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION