1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফ্রিল্যান্সার প্লাবনের মাসিক আয় ২ লাখ টাকা - Bangladesh Khabor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের চার জেলায় নতুন পুলিশ সুপার জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই গ্যাসের মূল্যবৃদ্ধি: তথ্য উপদেষ্টা শ্রমিকের ছদ্মবেশে নাশকতা করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ বাউফলে নিজ কার্যালয়ে বসেন না স্যানিটারি ইন্সপেক্টর, সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ দাম বাড়লো এলপিজির

ফ্রিল্যান্সার প্লাবনের মাসিক আয় ২ লাখ টাকা

  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৪৩৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: মফস্বল থেকে উঠে এসে ফ্রিলান্সিং ক্যারিয়ারে ব্যাপক সফলতা পেয়েছেন শোয়াইব ইসলাম প্লাবন নামে এক তরুণ। নিজের মেধা আর কঠিন পরিশ্রমের মাধ্যমে আন্তজার্তিক মার্কেটপ্লেস আপওয়ার্কে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন তিনি।

শোয়াইব ইসলাম প্লাবন নওগাঁর ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের উত্তর দূর্গাপুরের আব্দুর রহমান-রেহেনা খাতুন দম্পত্তির ছেলে। ২০১২ সালে দাখিল পাস করে রাজশাহী টেক্সটাইল ইনস্টিটিউট কলেজ থেকে ডিপ্লোমা করেন। সেই সময় এক বন্ধুর মাধ্যমে জানতে পারেন ফ্রিল্যান্সিং সম্পর্কে। নিজের মেধা নিয়েই ২০১৬ সালে ডিজিটাল মার্কেটার হিসেবে নেমে পড়েন আপওয়ার্ক নামের সেই মার্কেটপ্লেসে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

ফ্রিল্যান্সার শোয়াইব ইসলাম প্লাবন বলেন, ফ্রিল্যান্সার হিসেবে আপওয়ার্ক আইডিতে আমার এখন পর্যন্ত ৭৫ হাজার ডলার আয় হয়েছে। প্রতি মাসে আমার ৩ হাজার ডলার বা ২ লাখ টাকার বেশি আয় হয়। আমি বর্তমানে টপ রেটেড সেলার। আশা করছি ২ মাসের মধ্যে টপ রেটেড প্লাস সেলারে পৌঁছাতে পারব।

তিনি আরো বলেন, আমি এক বছরের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে নিজ এলাকার মেধাবী তরুণদের নিয়ে ফ্রিল্যান্সিংয়ের প্রসারে কাজ করব। এতে তরুণ প্রজন্ম নিজেদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION