1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ধামইরহাট সীমান্ত থেকে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

ধামইরহাট সীমান্ত থেকে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৩৬৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা থেকে মো. সিফাতুল ইসলাম (৩০) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় উপজেলার চকিলাম বিওপির অন্তর্গত ২৬৭(৫)এস নম্বর সীমান্ত পিলার সংলগ্ন ভুলকীপুর নামক এলাকার মাঠ থেকে তাকে আটক করা হয়। আটক সিফাতুল ইসলাম উপজেলার চকমহেশ এলাকার আবু তৈয়ব হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন ভোরে আটক সিফাতুল ইসলামসহ কয়েকজন গরু ব্যবসায়ী মিলে অবৈধ পথে চোরাই গরু আনতে ভারতে প্রবেশ করেন। পরে ভারত থেকে ফেরার পথে উপজেলার চকিলাম বিওপির অন্তর্গত ২৬৭(৫) এস সীমান্ত পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করেন তারা। পথেই ভারতের বালুরঘাট জেলার শালগ্রাম বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন। এসময় অন্যরা পালিয়ে আসতে পারলেও সিফাতুল ইসলাম তাদের হাতে আটক হয়।

এবিষয়ে চকিলাম বিওপির নায়েব সুবেদার গোলাম কবীর জানান, সংবাদ পাওয়ার পরে বেলা ১১টায় বিএসএফ এর সঙে যোগাযোগ করা হয়েছে। আটক ব্যক্তির নামে মামলা দিয়ে ভারতের স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION