1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাণীনগরে শতাধিক ইমাম ও পুরোহিত পেলেন শীতবস্ত্র - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

রাণীনগরে শতাধিক ইমাম ও পুরোহিত পেলেন শীতবস্ত্র

  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৪২৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: নওগাঁর রাণীনগর উপজেলায় শতাধিক ইমাম ও পুরোহিতের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানে ইমাম ও পুরোহিতদের হাতে শীতবস্ত্র তুলে দেন রাণীনগরের ইউএনও সুশান্ত কুমার মাহাতো এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

ইউএনও বলেন, প্রধানমন্ত্রীর উপহার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলার ইমাম-পুরোহিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো। এ কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে সব শ্রেণিপেশার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

উপজেলা চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দেশের মানুষের খোঁজ রাখেন। একজন মানুষও এই শীতে কষ্ট পাবে না। পর্যায়ক্রমে সবাইকে প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র দেওয়া হবে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোহাম্মদ মুসা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION