1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ধামইরহাটে ৭৫ গ্রাম পুলিশকে বাইসাইকেল দিলো প্রশাসন - Bangladesh Khabor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের চার জেলায় নতুন পুলিশ সুপার জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই গ্যাসের মূল্যবৃদ্ধি: তথ্য উপদেষ্টা শ্রমিকের ছদ্মবেশে নাশকতা করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ বাউফলে নিজ কার্যালয়ে বসেন না স্যানিটারি ইন্সপেক্টর, সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ দাম বাড়লো এলপিজির

ধামইরহাটে ৭৫ গ্রাম পুলিশকে বাইসাইকেল দিলো প্রশাসন

  • Update Time : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৪৭২ জন পঠিত

মো: ফিরোজ হোসেন, নওগাঁ: নওগাঁর ধামইরহাটে গ্রাম পুলিশের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ৭৫ জন গ্রাম পুলিশ সদস্যকে বাইসাইকেল দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। শনিবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব বাইসাইকেল বিতরণ করেন আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার।

ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায়, সহকারী কমিশনার (ভূমি) মো. ছিব্বির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উমার ইউনিয়নের চেয়ারম্যান মো. ওবায়দুল হক সরকার, সাবেক চেয়ারম্যান মো. কামরুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. হাফজা খাতুন ইলা, আওয়ামী লীগ নেত্রী আনজু আরা প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায় জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়নে গ্রাম পুলিশের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এসব বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

এর আগে, চলতি বছরের ৪ জানুয়ারি নওগাঁর মান্দা উপজেলায় ৭০ জন, ৩ জানুয়ারি রাণীনগর উপজেলায় ৬৪ জন ও নেত্রকোণার মদন উপজেলায় ৬৭ জন ও ১৬ জানুয়ারি নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ৯১ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করে জেলা ও উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION