1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সরকার দুঃস্থ গ্রামীণ নারীদের উন্নয়নে কাজ করছে: ফজিলাতুন নেসা ইন্দিরা - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

সরকার দুঃস্থ গ্রামীণ নারীদের উন্নয়নে কাজ করছে: ফজিলাতুন নেসা ইন্দিরা

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৮২ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, সরকার দেশের দুঃস্থ গ্রামীণ নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করছে। সরকার ভিজিডি’র মাধ্যমে দুঃস্থ নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ভিজিডি কর্মসূচির আওতায় চুক্তিবদ্ধ এনজিও’র নির্বাহী পরিচালকদের ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মহিলা বিষয়ক অধিফতরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় অধিদফতরের মহাপরিচালক ফরিদা পারভীন সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, অতিরিক্ত সচিব ডা. আ.এ.মো. মহিউদ্দিন ওসমানী ও এ.কে. এম শামিম আক্তারসহ মন্ত্রণালয়, দফতরসংস্থা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ বক্তব্য দেন।

ইন্দিরা বলেন, দেশের গ্রামীণ দুঃস্থ মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন বাস্তবায়ন একটি বৃহত্তর সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। যা দুঃস্থ ও অর্থনৈতিকভাবে অসচ্ছল নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জীবনমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরো বলেন, ভিজিডি কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো- বাংলাদেশের দারিদ্র্যপীড়িত এবং দুঃস্থ গ্রামীণ মহিলাদের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক উন্নয়ন করা, যাতে তারা বিদ্যমান খাদ্য নিরাপত্তাহীনতা, পুষ্টিহীনতা, অর্থনৈতিক নিরাপত্তাহীনতা এবং নিম্ন সামাজিক মর্যাদার অবস্থানকে সফলভাবে অতিক্রম করে চরম দারিদ্র্য স্তরের উপরের অবস্থানে টিকে থাকার সক্ষমতা অর্জন করতে পারে।

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) উন্নয়নমূলক কাজের অন্যতম অংশীদার- এ কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী ভিজিডির মাধ্যমে দুঃস্থ নারীর উন্নয়নে সরকারের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরো বলেন, যথাযথ কার্যক্রম বাস্তবায়ন করলে সরকারও সংস্থারগুলোর ভাল কাজের ইতিবাচক মূল্যায়ন করবে।

কর্মশালায় সুলতানা আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাহিন আহমেদ চৌধুরী এবং সার্প-এর নির্বাহী পরিচালক মো. আবুল হোসেন এনজিও প্রতিনিধি হিসেবে বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION