1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সবাইকে নিয়ে কাজ করবো, নারায়ণগঞ্জের নতুন ডিসি - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

সবাইকে নিয়ে কাজ করবো, নারায়ণগঞ্জের নতুন ডিসি

  • Update Time : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৪৮০ জন পঠিত

যোগদান করে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হাফিজ রাজু।

সোমবার (১৭ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের অফিস কক্ষে বিদায়ী জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর কাছ থেকে নবাগত জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ দায়িত্ব গ্রহণ করেন।

রাতে বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মাত্র এসেছি, এখনো সবকিছু দেখা হয়নি। আমি সবাইকে নিয়েই কাজ করবো, সবার সঙ্গে বসবো। আমি নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা চাই।

গত ৫ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ ১৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।

নবাগত জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ গত বছরের ২৭ সেপ্টেম্বর চাপাইনবাবগঞ্জে ডিসি হিসেবে যোগ দেন। এর আগে তিনি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপসচিব পদে ছিলেন।

সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ গত বছরের ৪ জানুয়ারি নারায়ণগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এর আগে তিনি বরগুনার জেলা প্রশাসক ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION