1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মাদক ব্যবসা ও সেবনে শীর্ষে সীমান্তবর্তী এলাকা বেনাপোল ও শার্শা - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

মাদক ব্যবসা ও সেবনে শীর্ষে সীমান্তবর্তী এলাকা বেনাপোল ও শার্শা

  • Update Time : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৪৭২ জন পঠিত

মোঃ আব্দুর রহিম, বেনাপোলঃ মাদক ব্যবসা ও মাদক সেবনের শীর্ষে রয়েছে যশোরের শার্শা ও বেনাপোলের সীমান্তবর্তী গ্রামগুলো। শার্শা সীমান্তবর্তী এলাকায় সাদিপুর, ভবেরবেড়, বেনাপোল রেলওয়ে স্টেশন, কাগজপুকুর, পোড়াবাড়ি নারায়ণপুর, বড় আচড়া, বারিপোতা, পুটখালী, বাগাআঁচড়াসহ বিভিন্ন গ্রাম এখন মাদকের আখড়াই পরিনিত হয়েছে।

উঠতি বয়সের যুবকেরা বেশিই। ফলে যৌন হয়রানি ও শিশু ধর্ষনের মত ঘটনাও ঘটছে। অধিক মুনাফা ও সহজে আমদানী করতে পারাই মাদক ব্যাবসায়ীরা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছে রূপ নিয়েছে।

এসব এলাকার মধ্যে সব থেকে মাদক আমদানির ৫টি সীমান্তবর্তী গ্রাম, বেনাপোল ভবের বেড়, রঘুনাথপুর, পুটখালী, সাদিপুর ও ঘিবা। নতুন ও পুরাতন মাদক ব্যাবসায়ীদের আখড়া হওয়াতে বেনাপোল প্রধান সড়কে যুবকেরা মোটরসাইকেল রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেবন করছে এইসব মাদক। বিক্রি করার জন্য মহিলারা ছদ্মবেশে রাস্তায় ঘুরাফেরা করে।

বেনাপোল পোর্ট থানার ইনচার্জ মামুন খানের নেতৃত্বে কয়েকদিনের মধ্যে বেশকিছু মাদক জব্দ করা হয়েছে । কিন্তু মাদকের গড ফাদারেরা ধরাছোঁয়ার বাইরে থেকেই যাচ্ছে। গ্রামগুলো থেকে মাদকের শিকড় তোলার জন্য প্রশাসনের কাছে গ্রামবাসী দাবি জানিয়েছে।

অনেকেই বলছেন বিভিন্ন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকের আখড়ার খবর পুলিশ প্রশাসন সবই জানেন অথচ কেন নীরব ভূমিকা পালন করছেন তা বোধগম্য নয়।

নিয়ন্ত্রণে থানা পুলিশের কি ভুমিকা রয়েছে জানতে চাইল বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, মাদক নিয়ন্ত্রণে আমাদের অভিযান সর্বদা অব্যাহত রয়েছে। তাছাড়া জনগণের সাথে মিশে সহজে খোঁজ খবর নেয়ার উদ্দেশ্যেই বিট পুলিশিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

মাদক সেবন ও ব্যবসায়ীদের বিরুদ্ধে জনগনকে পুলিশের হয়ে কাজ করার আহ্বান করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION