1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
খুনিরা বাঁচতে দেয়নি শেখ রাসেলকেও : তোফায়েল আহমেদ - Bangladesh Khabor
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ঈদের দিন চাচা-ভাতিজাকে পিটিয়ে আহত করার অভিযোগ এনসিপি নেতাকে জুতাপেটা রাজস্ব থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরছেন হাজিরা শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতি করতে আসুন: ডেপুটি স্পিকার অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের ২০টি ঐতিহাসিক মাইলফলক তুলে ধরলেন মাহদী আমিন খুলনায় একই পরিবারের তিনজনকে হত্যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদতাৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

খুনিরা বাঁচতে দেয়নি শেখ রাসেলকেও : তোফায়েল আহমেদ

  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৫৬৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, শুধু বঙ্গবন্ধু নন, খুনিরা তার নিষ্পাপ কনিষ্ঠ ছেলে শেখ রাসেলকেও বাঁচতে দেয় নাই। সেদিন রাসেল বাঁচার জন্য আকুতি করলেও তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

আজ রবিবার সদর উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির অভিষেক ও বিশেষ বর্ধিত সভায় ঢাকা থেকে ভিডিও কনফারন্স’এ প্রধান অতিথি’র বক্তব্যে তোফায়েল আহমেদ এ কথা বলেন। শহরের গাজীপুর রোডস্থ তোফায়েল আহমেদ’র নিজ বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। তিনি স্মৃতিচারন করে বলেন, বঙ্গবন্ধুর সাথে শেখ রাসেলসহ তিনি একবার জাপান সফরে গিয়েছিলেন। জাতির পিতা যখন বক্তৃতা করছিলেন, তখন ছোট্র রাসেল তার কাছে ছিলেন। “ আমি যখন বঙ্গবন্ধুর বাসভবনে যেতাম, রাসেল আমাকে দেখে বলতেন, তোফায়েল ভাই এসেছে” বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করে চলছেন। তিনি দেশকে পৃথিবীর মধ্যে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করেছেন। আজকে করোনাকালে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক বিশ্বে প্রসংশিত হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ মিয়া।

পরে শেখ রাসেলের আত্বার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION