1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হাতীবান্ধায় ফেনসিডিলসহ ভ্যান চালক আটক - Bangladesh Khabor
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল: আতঙ্কে পথচারী-যাত্রীরা বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী কোটালীপাড়ায় ৬০ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার অর্পিত সম্পত্তির কোটি টাকার ক্ষতিপূরণ কাণ্ডে প্রশ্ন; তথ্য চাইতেই ক্ষিপ্ত সাদুল্লাপুরের এসিল্যান্ড সোনারগাঁয়ে ৩২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

হাতীবান্ধায় ফেনসিডিলসহ ভ্যান চালক আটক

  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৪৫৪ জন পঠিত

মো.হাসমত উল্ল্যাহ, লালমনিরহাটঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৫০ বোতল ফেনসিডিলসহ আশরাফ আলী নাম এক ভ্যান চালককে আটক করেছে থানা পুলিশ।

রোববার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার আলিফ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত আশরাফ আলী একই উপজেলার সিঙ্গিমারী এলাকার ওয়াজেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলেফ মোড় এলাকায় অভিযান চালায় হাতীবান্ধা থানা পুলিশ। এ সময় একটি ভ্যানকে আটক করে তল্লাশি চালিয়ে ভ্যানে থাকা ধানের বস্তা থেকে ভারতীয় নিষিদ্ধ ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ভ্যান চালক আশরাফ ও ভ্যানকে আটক করে থানা নিয়ে আসে পুলিশ।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আগামীকাল সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION