1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লালমনিরহাটে নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ - Bangladesh Khabor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের চার জেলায় নতুন পুলিশ সুপার জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই গ্যাসের মূল্যবৃদ্ধি: তথ্য উপদেষ্টা শ্রমিকের ছদ্মবেশে নাশকতা করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ বাউফলে নিজ কার্যালয়ে বসেন না স্যানিটারি ইন্সপেক্টর, সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ দাম বাড়লো এলপিজির

লালমনিরহাটে নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ

  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৪৭৯ জন পঠিত

মো.হাসমত উল্ল্যাহ, লালমনিরহাটঃ লালমনিরহাটের হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, শিক্ষকসহ সাধারণ মানুষ অংশ নেয়।

রোববার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে স্থানীয় রক্তদান সংস্থা’র আয়োজনে উপজেলার মেডিকেল মোড়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে দুই ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় নিরাপদ সড়কের দাবিতে ৬ দফা দাবি আদায়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা।

এ সময় মহাসড়ক অবরোধের ফলে যান চলাচল বন্ধ হলে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ আন্দোলনকারীদের দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

হাতীবান্ধা রক্তদান সংস্থা’র সভাপতি জুলফিকার বাদশা রতনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, হাতীবান্ধা রক্তদান সংস্থা’র উপদেষ্টা ডাক্তার হিরনময বর্মন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিফাত, সহ সম্পাদক মেহেদী হাসান মোহন, সদস্য মোস্তাফিজার রহমানসহ বিভিন্ন স্কুল-কলেজর শিক্ষার্থীরা।

এ সময় বক্তার বলেন, বুড়িমারী স্থলবন্দর থেকে রাত নয়টার পর মালবাহী ট্রাক ছাড়তে হবে৷ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং তৈরি করতে হবে। ওভার লোড ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করাসহ ৬ দফা দাবী তুলে ধরে বিক্ষোভকারীরা। এ সময় দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন করার হুশিয়ার দেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION