1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাজশাহী বোর্ডে ৩৯৮ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস - Bangladesh Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ সংঘর্ষের পর হল ছাড়ল শিবির, ঢুকল ছাত্রদল ৫ আগস্ট-কে কেন্দ্র করে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী কোটালীপাড়ায় আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে যুক্ত হলো ‘হেলথকেয়ার জেনারেল হাসপাতাল’ ​মুকসুদপুর পৌরবাসীর জনদুর্ভোগ নিরসনে ও জলাবদ্ধতা দূরীকরণে পৌর প্রশাসকের বিভিন্ন এলাকা পরিদর্শন শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

রাজশাহী বোর্ডে ৩৯৮ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৫০২ জন পঠিত
রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী শিক্ষাবোর্ডের ৩৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থীরা পাস করেছে। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।এছাড়া বোর্ডে এসএসসি পরীক্ষায় ৯৪ দশমিক ৭১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষা বোর্ড থেকে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, পাস ও জিপিএ-৫ এর দিক থেকে এগিয়ে ছাত্রীরা।

এবার ২৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ বছর ছাত্রী পাসের হার ৯৫ দশমিক ৪৬ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৩৭৯ জন ছাত্রী। অন্যদিকে, ছাত্র পাসের হার ৯৪ দশমিক ০৪ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৯৭০ জন ছাত্র।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের আট জেলায় এবার শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ৬৬৭টি। এরমধ্যে ৩৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান বলেন, করোনাকালে পড়াশোনা এগিয়ে নেয়া অনেক কষ্টকর ছিল। তারপরও শিক্ষার্থীরা পড়াশোনা করেছে, ভালো ফলাফল হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION