1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নাসিকে ভোটের লড়াইয়ে ১৮৫ জন - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

নাসিকে ভোটের লড়াইয়ে ১৮৫ জন

  • Update Time : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৭৯ জন পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে মঙ্গলবার। সোমবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে একজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীসহ ১৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় মেয়র ও কাউন্সিলর পদে ভোটের লড়াইয়ে টিকে গেলেন ১৮৫ জন প্রার্থী।

এদের মধ্যে মেয়র পদে রয়েছেন ৬ জন। মঙ্গলবার প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন এই প্রার্থীরা। নাসিক নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা  মোহাম্মদ মতিয়ুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেয়র পদে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। প্রত্যাহার শেষে মেয়র পদে ছয়জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৪ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৫ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন।

মেয়র পদে যে ছয়জন প্রার্থী হলেন- খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন, স্বতন্ত্র থেকে বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাও. মো. মাছুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস ও বাংলাদেশ আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী। প্রার্থীরা প্রতীক পাওয়ার পরপরই প্রচারণা চালাতে পারবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

জানা গেছে, এবার নাসিকের মোট ২৭টি ওয়ার্ডে ১৯০টি কেন্দ্রের সবগুলোতেই ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হবে।  নির্বাচনে প্রার্থীদের প্রচার কাজ চালানোর জন্য ১৮ দিন সময় দিয়েছে নির্বাচন কমিশন, যা বিগত নির্বাচনের চেয়ে দুদিন বেশি। দেশের ৭ম সিটি কর্পোরেশন হিসেবে গঠিত এই সিটিতে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৬ সালের ২২ ডিসেম্বর।

সে সময় প্রার্থীরা প্রচারের জন্য সময় পেয়েছিলেন ৫ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত যা মোট ১৬ দিন। আর এবার ভোট গ্রহণ হবে ২০২২ সালের ১৬ জানুয়ারি। মঙ্গলবার প্রচার শুরু হয়ে শেষ হবে ১৪ জানুয়ারি মধ্যরাত ১২টায়। অর্থাৎ এবার প্রার্থীরা প্রচারের জন্য সময় পাচ্ছেন ১৮ দিন। এই নির্বাচনে প্রায় ৫ লাখের মতো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION